Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু

  • ০৪:০২ পিএম, রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

রবিবার ২৩ নভেম্বর দুপুরে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ২২ নভেম্বর রাত ১১টার দিকে উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেস্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত যুবকের নাম জামাল উদ্দিন (৪৫)। তিনি কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ি থেকে বের হন জামাল উদ্দিন। এরপর রাত ১১টার দিকে সীমান্ত সংলগ্ন ভালুকমারা গ্রামের পাশে তার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান স্থানীয়রা।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, জামাল ভারতের অভ্যন্তরে একটি সুপারি বাগানে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় খাসিয়াদের গুলিতে তিনি আহত হন। পরে বাংলাদেশ সীমান্ত এলাকায় আহতাবস্থায় তিনি মারা যান।

রবিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech