শিরোনাম :
আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোক বার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন স্পিকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘বর্ষায় নজরুল’ পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ আহত ৫ শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে : নাহিদ ইসলাম ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের হামলা করেছে মার্কিন বাহিনী ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ইংল্যান্ডকে ২-১ গোলে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস: কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা

সুদানে ভয়াবহ ভূমিধস : পুরো গ্রাম নিশ্চিহ্ন, প্রাণহানি ১০০০ ছাড়িয়ে

  • ১১:৩৮ এএম, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভয়াবহ ভূমিধসে সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলে সম্পূর্ণ একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ১ জন বাদে ওই গ্রামের সবাই মারা গেছেন।

সোমবার ১ সেপ্টেম্বর এক বিবৃতিতে সুদান লিবারেশন মুভমেন্ট (এসএলএম) বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় গ্রামের প্রায় সব বাসিন্দা মারা গেছেন— মাত্র একজন ছাড়া আর কেউ বেঁচে নেই। এ ঘটনায় এক হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রবিবার টানা ভারী বর্ষণের পর প্রাণহানির এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।  

ভূমিধসটি ঘটেছে সুদানের দারফুর অঞ্চলের দুর্গম মাররা পর্বত এলাকায়, যা বর্তমানে এসএলএম-এর নিয়ন্ত্রণে রয়েছে। এ গ্রুপটি দারফুরের ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে। তারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে নারী, পুরুষ ও শিশুদের মরদেহগুলো উদ্ধারের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত দুই বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাত চলছে। এতে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে এবং নিরাপত্তার আশায় অনেকে আশ্রয় নিয়েছিলেন মাররা পাহাড়ের এই প্রত্যন্ত গ্রামে। দুর্ভাগ্যবশত, প্রাকৃতিক দুর্যোগ শেষ পর্যন্ত কেড়ে নিল তাদের জীবন।

উল্লেখ্য, দুর্গম অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে সবসময় খাদ্য ও ওষুধ সরবরাহে সমস্যা দেখা দিত। এই দুর্যোগ পরিস্থিতিতে তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

সূত্র: আল জাজিরা ও সিএনএন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech