শিরোনাম :
আজ ৮১তম জাতিসংঘ দিবস খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির রিয়াদসহ সৌদির ৩ শহরে জরুরি সতর্কতা জারি মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ বিশ্বব্যাপী সাইবার সতর্কতা দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে,কোথঅও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ শিশুর মৃত্যু

সেনাপ্রধানের নামে ভুয়া ফেসবুক আইডি, বিভ্রান্তিকর তথ্য প্রচার

  • ১০:৪৩ এএম, বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার ১৩ আগস্ট আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ বুধবার ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেক) অ্যাকাউন্ট খোলা প্রসঙ্গে’ শীর্ষক এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই।

কিন্তু সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে সেনাপ্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সেসব প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

এমতাবস্থায়, জনসাধারণ ও গণমাধ্যমকে এসব ভুয়া অ্যাকাউন্টের তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে আইএসপিআর।

একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech