শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে যাবে ‘জুলাই সনদের খসড়া

  • ০২:৪৯ পিএম, রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
‘জুলাই সনদ’-এর খসড়া আগামীকাল সোমবার ২৮ জুলাই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে- বলে জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।   

রবিবার ২৭ জুলাই সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠকে আলোচনার শুরুতেই তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে চলমান সংলাপের সমাপ্তি টানা এখন কমিশনের প্রধান লক্ষ্য।

তিনি বলেছেন, আমাদের লক্ষ্য জাতীয় সনদে স্বাক্ষর করা। সনদের প্রাথমিক খসড়া কমিশন তৈরি করেছে। আগামীকালের (সোমবার) মধ্যে সে খসড়া দলগুলোকে পাঠানো হবে। মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে।

আলী রীয়াজ জানান, রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন বিষয়ে আজকের আলোচনার এজেন্ডা নির্ধারণ করা হয়েছে। এছাড়া যেসব বিষয়ে এখনো একমত হওয়া যায়নি, সেগুলো নিয়েও আলোচনা চলবে।

আলোচনা ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করা হবে জানিয়ে তিনি বলেন, মোট ২০টি প্রস্তাবিত বিষয়ের মধ্যে এখন পর্যন্ত ১০টিতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, যদিও এর মধ্যে কয়েকটিতে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। সাতটি বিষয়ে এখনো ঐক্যমত হয়নি এবং বাকি তিনটি বিষয়ে আজকের সংলাপে প্রস্তাব উত্থাপন করা হবে।

তিনি বলেন, নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে সব দল একমত হয়েছে। আগামীকাল খসড়া পাঠানোর পর রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের জন্য তারিখ নির্ধারণ করা হবে।

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে সংলাপ শেষ করার বিষয়ে আলী রীয়াজ জানান, ৩১ জুলাইয়ের মধ্যেই মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সম্পন্ন করতে চায় কমিশন। আজকের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে বলেও তিনি উল্লেখ করেন।


প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে উপস্থিত আছেন ঐকমত্য কশিনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech