শিরোনাম :
শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা দুদকের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক দশক পর মিসর সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসে কর কাটার নির্দেশনা এনবিআরের যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ৭ অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস মার্কিন হামলার পর ইরানের পাল্টা আঘাত

স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি

  • ১১:১০ এএম, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল ‘স্টার্ট-আপ ফান্ড’ এর আওতায় স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ১৬টি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত অংশগ্রহণ চুক্তি সই করেছে ঋণ প্রদানে আগ্রহী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, স্টার্ট-আপ খাতে অর্থায়ন প্রক্রিয়া জোরদার ও গতিশীল করার লক্ষ্যে চলতি বছরের ৯  জুলাই ৫০০ কোটি টাকার একটি ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণ প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে একটি মাস্টার সার্কুলার জারি করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, এ তহবিলের আওতায় স্টার্ট-আপ উদ্যোক্তারা নির্ধারিত শর্ত পালন সাপেক্ষে বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ বা মুনাফা হারে ২ কোটি টাকা থেকে ৮ কোটি টাকা পর্যন্ত মেয়াদি ও চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সুবিধা নিতে পারবেন।

এছাড়া ‘স্টার্ট-আপ ফান্ড’ এর ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে প্রস্তাবিত ‘ইক্যুইটি বিনিয়োগ কোম্পানি’ স্থাপনে করণীয় নির্ধারণ বিষয়েও আলোচনা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech