শিরোনাম :
নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা দুদকের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক দশক পর মিসর সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসে কর কাটার নির্দেশনা এনবিআরের যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ৭ অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস মার্কিন হামলার পর ইরানের পাল্টা আঘাত জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

  • ১০:৩৬ এএম, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চলতি জুলাই মাসে স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। যুক্তরাজ্য এবং সিঙ্গাপুর থেকে এই এলএনজি আমদানি করতে ব্যয় হবে প্রায় ১ হাজার ৪৩৮ কোটি টাকা।

বুধবার ১ জুলাই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংকান্ত্র মন্ত্রিসভা কমিটি বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে স্পট মার্কেট থেকে দুটি এলএনজি কার্গো কেনা হবে। এর মধ্যে ৩৪তম কার্গোটি ২৩-২৪ জুলাই ২০২৬ এবং ৩৫তম কার্গোটি ২৬-২৭ জুলাই ২০২৬ সময়ের জন্য সরবরাহ করা হবে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর প্রেইভেট লিমেটেড থেকে একটি এবং যুক্তরাজ্যভিত্তিক টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে একটি কার্গো এলএনজি কেনা হবে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৩৭ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ৫১২ টাকা (এআইটিসহ)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পাশাপাশি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৬-২৭ অর্থবছরে জিটুজি চুক্তির আওতায় ইউরিয়া সার আমদানির লক্ষ্যে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি’র সঙ্গে বিসিআইসি’র চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এস এস পাওয়ার আই লিমিটেড কর্তৃক নির্মিত বাঁশখালী, চট্টগ্রামে স্থাপিত ২০৬১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড কর্তৃক নির্মিত ৩০৭মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতি সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech