শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ ‎স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার আজ জাতীয় কবির ৫০তম মৃত্যবার্ষিকী গাজীপুরে কোনাবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণের কাজে ৫ ইউনিট নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি নেপালে ভয়াবহ হড়পা বন্যায় নিহত বেড়ে ১৬২, নিখোঁজ প্রায় ৪০০ নেপালের ভয়াবহ বন্যায় শোক জানাল বাংলাদেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাল কানাডা

‎স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

  • ০১:৪২ পিএম, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ত্রিপুরাছড়া গ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় স্রোতের পানিতে ভেসে গিয়ে নিখোঁজের ৪ দিন পর বাসনা চাকমা (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার ২৬ আগস্ট রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডানে ত্রিপুরাছড়া গ্রামের দুর্গম পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাসনা চাকমা একই এলাকার অলং পূণ্য চাকমার স্ত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে ডানে ত্রিপুরাছড়া এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় পাহাড়ি ছড়া ও ঝিরিতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে গেলে জুম থেকে ছড়া ধরে বাড়ি ফেরার পথে বাসনা চাকমা ও তার তিন বছর বয়সী ছেলে স্রোতের পানিতে ভেসে যান।

পরদিন স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে শিশুটির মরদেহ উদ্ধার করেন। তবে বাসনা চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর স্থানীয়রা আশপাশের ছড়া, ঝিরি ও পাহাড়ি এলাকায় কয়েক দিন ধরে খোঁজাখুঁজি করেন।

‎একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি গভীর পাহাড়ি খাদে গাছের সঙ্গে আটকে থাকা মরদেহটি দেখতে পান স্থানীয়রা। প্রায় ২০০ ফুট গভীর দুর্গম খাদ হওয়ায় স্থানীয়দের পক্ষে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

‎খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রোকনুজ্জামানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে গভীর পাহাড়ি খাদ থেকে বাসনা চাকমার মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech