শিরোনাম :
টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলেছে ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১ নারীসহ ৩ ভারতীয় আটক: বিএসএফের কাছে তুলে দিল বিজিবি বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি জাপানে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি: ১৩ জনের মরদেহ উদ্ধার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: প্রতি টনে ১০ ডলার কমে ইউরিয়া সরবরাহের প্রস্তাব মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ঢাকা সহ দেশের ৯ অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • ০৮:৪২ পিএম, সোমবার, ৯ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও সহযোগীকে দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার ৮ মার্চ দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে হাদি হত্যা মামলার প্রধান আসামি ও সহযোগীকে দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ করে হাদি হত্যার আসামিদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালানো হবে।

কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে উন্নীত করতে সৈকতের ময়লা আবর্জনা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার পুলিশ সুপার এনএম সাজেদুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে রোববার বিকেলে দুই দিনের সফরে জন্মভূমি কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম বারের মত কক্সবাজার সফর করেন তিনি। আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সুত্রঃ বাসস

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech