শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা- প্রধানমন্ত্রী রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই : রামিসার বাবা আজ থেকে বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা: সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত তেলবাহী ট্রেনের তিন ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ বাজেট অধিবেশনে দেশের মানুষের অধিকার রক্ষায় গঠনমূলক ভূমিকা পালন করতে হবে হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করার দাবী করল যুক্তরাষ্ট্র

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

  • ০৭:০২ পিএম, রবিবার, ৭ জুন, ২০২৬

।।বিকে ডেস্ক।।
গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮ টা থেকে রবিবার সকাল ৮ টা) হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে দেশে হাম শনাক্ত হয়েছে আরো ৬৬টি নমুনায়।

রবিবার ৭ জুন স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, সারাদেশে হামে ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৬২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯১ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ জন।

এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৮৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৯ হাজার ১২ জন।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২২০ জন ঢাকায় মারা গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। ময়মনসিংহ বিভাগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। আর খুলনা বিভাগে হামে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। এরমধ্যে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৯ জন। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৪৩১ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ২৩ জন ভর্তি হয়েছেন রংপুরে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech