শিরোনাম :
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারী চালক-কন্ডাক্টর নিয়ে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’ এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড, ১৩ লাখ আবেদন দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮৯ মিমি বৃষ্টি, নিচু এলাকায় জলাবদ্ধতা গণতন্ত্রকে সংকুচিত করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: নাহিদ ইসলাম ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রী ও গোয়েন্দা প্রধানের বাসভবন লক্ষ্য করে ইরানি ড্রোন হামলা সৌরবিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিলো এনবিআর সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ: বাস্তবায়ন দুই ধাপে রাজধানীসহ ৪ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

  • ০৫:২০ পিএম, রবিবার, ১৭ মে, ২০২৬
ছবি: প্রতিকী

।।বিকে রিপোর্ট।।
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫ শিশু এবং নিশ্চিত হামে ১ শিশু মারা গেছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২৭৪ জন।

রবিবার ১৭ মে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘন্টায়) এ প্রাণহানির ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৪ শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৫ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮৪ শিশু।

একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ৭৬৭ শিশু। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech