শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: ভোটের আনুষ্ঠানিকতা শুরু স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ১৭ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়েছে, পুলিশ ছিল এক নম্বরে বিদায়ী বক্তব্য বারবার কাঁদলেন মির্জা ফখরুল সৌদির তেলবাহী ৮ জাহাজে হামলার দাবি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাংলাদেশ ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদেষ্টা হুমায়ুন কবির ঢাকাসহ ৭ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান কলকাতার নিউমার্কেটে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

১৭ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়েছে, পুলিশ ছিল এক নম্বরে

  • ০১:২৩ পিএম, বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করেছে, তার মধ্যে পুলিশ ছিল এক নম্বরে- বলেছেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।

বুধবার ১৯ আগস্ট মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত কমিউনিটি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, স্কুল-কলেজে পুলিশি টিম নিয়মিত টহল দিচ্ছে। পুলিশ এই কার্যক্রম অব্যাহত রাখবে। ইভটিজিং নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত কাজ করছে।

তিনি আরও বলেন, সাইবার বুলিং সবচেয়ে জঘন্য একটি অপরাধ। রাজশাহীতে অচিরেই সাইবার ল্যাব প্রতিষ্ঠা করা হবে। যেন, সাইবার অপরাধ বিষয়ক সমস্যার সমাধান করা যায়।

মাদক কারবারিদের সম্পর্কে তিনি বলেন, মাদকের গডফাদারদের গ্রেপ্তার করব আমরা। ক্ষমতাসীন দল হোক বা বিরোধীদল; যে দলের হোক না কেন। তবে আপনারা কোনো তদবির করতে পারবেন না। আজ থেকে সিরাজগঞ্জ জেলা পুলিশ অ্যাকশনে যাবে।

তিনি আরও বলেন, যেকোনো থানা এলাকাতেই থানার সাথে যোগসাজশ থাকতে পারে। থানার কোনো সদস্য মাদকের সাথে জড়িত থাকলে, তাকে সরাসরি বাড়ি চলে যেতে হবে। এটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা আছে।

ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, ইদানিং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করছে। বাংলাদেশে উগ্রবাদ সৃষ্টির চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ নিতে সক্ষম হবো। মাদক, জুয়া, কিশোর গ্যাং এসবে আমাদের জিরো টলারেন্স।

আয়োজিত এই কমিউনিটি সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech