২ দিন সমুদ্রে মিসাইল ফায়ারিং করবে নৌবাহিনী, নৌযান চলাচলে সতর্কতা

  • ১২:০৭ পিএম, শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং করবে। এ সময় ওই এলাকায় নৌচলাচল না করার অনুরোধ করা হয়েছে।

শনিবার ২৭ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত করবে।

এ সময় জান-মালের নিরাপত্তায় সব নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে ওই এলাকায় অবস্থান ও চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সূত্র-ঢাকা পোষ্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech