২ বছরের শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন

  • ০২:৫২ পিএম, শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় স্থানীয় কবরস্থান-সংলগ্ন মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে মসজিদের মাইকে বারবার ভেসে আসছে—দুই বছরের শিশু সাজিদের জানাজার ঘোষণা। ভোর থেকেই শোকে স্তব্ধ পুরো গ্রাম, প্রতিবেশী ও স্বজনদের কান্নায় ভারী হয়ে আছে গ্রামের বাতাস।

এর আগে সকাল থেকেই স্থানীয়রা গ্রামের রাস্তা ধরে গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে সাজিদের বাড়িতে যায়। তারা এক নজর দেখতে চায় সেই নিষ্পাপ মুখটা। এরপর থেকেই জানাজার মাঠে মানুষের ঢল নামে। গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুলপড়ুয়া ছেলেরা সবাই অশ্রুশিক্ত।

জানাজার নামাজের ইমাতি করেন- কাজী মাওলানা মিজানুর রহমান। শেষে সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করেন।

এর আগে বুধবার ১০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপে পড়ে নিখোঁজ হয় শিশু সাজিদ।

ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা কঠোর পরিশ্রমের পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৪৫ ফুট গভীর থেকে শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech