শিরোনাম :
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টানা, রিকশা থেকে পড়ে শিক্ষকের মৃত্যু ৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রা করবে গুম প্রতিরোধ জাতীয় কমিটি বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণা, ট্রাম্পকে মানসিক রোগী বলল ইরান বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল রাজধানীসহ সারাদেশ বোয়েসেলের মাধ্যমে বিনামূল্যে ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়া আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, বাড়তে পারে গরমের অনুভূতি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রা করবে গুম প্রতিরোধ জাতীয় কমিটি

  • ০১:৪৩ পিএম, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আগামী ৩০ আগস্ট জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি।

রবিবার ৩০ আগস্ট বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটর থেকে পদযাত্রা শুরু হবে। পরে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

গত বৃহস্পতিবার ২৭ আগস্ট বিকেলে রাজধানীর পুরানা পল্টনের একটি অডিটোরিয়ামে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির প্রস্তুতি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির সদস্য মিরাজ খান বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশে গুমের ঘটনা ঘটেছে। মানুষ ঘরে-বাইরে কোথাও নিরাপদ ছিল না। রাষ্ট্রীয় বাহিনী পরিচয়ে অনেক মানুষকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের আয়নাঘরে বন্দী রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে। আবার অনেককে গুমের পর হত্যা করা হয়েছে।

তিনি বলেন, গুম করে হত্যার পর বহু মানুষের মরদেহ সাগরে ফেলে দেওয়ার মতো নির্মম ঘটনাও ঘটেছে। এসব ঘটনা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে। সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে হবে।

মিরাজ খান বলেন, ফ্যাসিবাদের পথ বন্ধ করতে হলে দেশে গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য গুম বন্ধে কঠোর আইন প্রণয়নসহ প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হবে।

তিনি জানান, আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রা শেষে জাতীয় সংসদের স্পিকারের কাছে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হবে।

দলমত নির্বিশেষে আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে অনুষ্ঠিতব্য পদযাত্রায় দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech