শিরোনাম :
সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

  • ০৯:০৪ পিএম, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
জাপানের ইওয়াতে প্রিফেকচার উপকূলবর্তী সমুদ্রে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে দেশটির উত্তর-পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকাজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পটি উত্তর জাপানের সানরিকু উপকূলের বাইরে স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

জাপানের ভূ-কম্পন তীব্রতা স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল আপার ৫’ যার অর্থ হলো— এটি এতটাই শক্তিশালী যে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের কম্পনে সাধারণত মজবুত নয় এমন কংক্রিট বা ইটের দেয়াল ধসে পড়ার প্রবল সম্ভাবনা থাকে।

ভূমিকম্পের পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আক্রান্ত এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech