Breaking News:


শিরোনাম :
তিন দফায় সক্রিয় হচ্ছে বিরোধী জোট ভোটের কালি মুছের যাওয়ার আগেই প্রতিশ্রিুতি বাস্তবায়ন শুরু করেছিঃ প্রধানমন্ত্রী ইরানের তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইএমএফের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে জাতীয় স্মৃতিসৌধে ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ নেত্রকোনায় বজ্রপাতে ২জনের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড: আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে কোথায়ও বলা হয়নি : শিক্ষামন্ত্রী

রমজান উপলক্ষ্যে লেবুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি!

  • ১০:৩৯ এএম, শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজারে সক্রিয় হচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।

রোজায় লেবুর বাড়তি চাহিদাকে পুঁজি করে ইতোমধ্যেই পণ্যটির দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি পিস লেবু ২০ টাকা, আর হালি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকার একাধিক বাজার ঘুরে এবং বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ভোক্তাদের অভিযোগ, এক সপ্তাহ আগেও একই লেবু ২০ টাকায় এক হালি কিনতে পাড়তেন তারা। সে হিসেবে প্রতি পিস ছিল ৫ টাকা। বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বড় ও মাঝারি সাইজের লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। সেই হিসেবে এক পিস লেবুর দাম গুণতে হচ্ছে ২০ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এক সপ্তাহ আগেও যে লেবু হালি প্রতি বিক্রি হয়েছে ২০-৩০ টাকা; তা এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

এদিকে লেবুর দাম বাড়ায় আগের তুলনায় বিক্রি কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। খুচরা বিক্রেতারা জানান, যেখান থেকে তারা লেবু কিনে আনেন সেখানেই দাম বৃদ্ধি করা হয়েছে। এ জন্য তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দাম বেশি শুনে অনেক ক্রেতা লেবু না কিনে চলে যায়। এক মাস আগেও এই লেবু ২০-৩০ টাকা হালি দরে বিক্রি করেছেন।

আরেক বিক্রেতা বলেন, রমজান মাসে সব সময় লেবুর দাম বাড়ে। এবার রোজার এক সপ্তাহ আগেই লেবুর দাম বেড়েছে। এছাড়া এখন লেবুর সিজন না হওয়াও দাম বাড়ার কারণ। রমজান মাসে লেবুর দাম আরও বাড়তে পারে। সংকলিত- ঢাকা পোস্ট।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech