Breaking News:


জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

  • ০২:১৬ পিএম, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার ১৩ মার্চ রাজধানীর শেরে বাংলা নগরের সমাধি কমপ্লেক্সে যান তারা। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন স্পিকার ও ডেপুটি স্পিকার।

এর আগে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

গত বৃহস্পতিবার ১২ মার্চ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়। এদিন সংসদ অধিবেশনে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যথাক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, অনেক ত্যাগ তিতীক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হবো। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখব।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech