শিরোনাম :
গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী

জাবিতে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন

  • ০৯:২৫ পিএম, শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৗসের (২৯) জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুরে জুমার নামাজের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মসজিদ মাঠ প্রাঙ্গণে শিক্ষিকার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে লাশ নেওয়া হয় চারুকলা বিভাগ প্রাঙ্গণে। এরপর পাবনার সদর এলাকায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

এ সময় উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, শেষ পর্যন্ত আমাদের সবাইকে চলে যেতে হবে। সততা স্বচ্ছতা জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে যদি চলতে পারি তাহলে আমাদের বিদায়টা অনেক সুন্দর হবে। সেটা অনেক স্বস্তির কারণ হবে। সবাই তার জন্য দোয়া করবেন।

শিক্ষিকার মৃত্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, নির্বাচন কমিশন যেহেতু দায়িত্বে আছেন, দয়া করে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলুন। আমার পরামর্শ হচ্ছে, আমাদের এখানে যারা কাজ করছে তাদের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া। আমরা যাতে স্বস্তির সঙ্গে কাজ করতে পারি।

জানাজায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও নিহতের পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech