Breaking News:


শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ মে মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

গায়ে হলুদের অনুষ্ঠানে বরের মৃত্যু : এলাকায় শোকের ছায়া

  • ১১:৫৩ এএম, শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিয়ের স্বপ্ন পলকেই ধূলিস্যাৎ হয়ে গেল দম্পতির। গাঁয়ে হলুদ চলাকালে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়ে বর। তাৎক্ষনিক পরিবারের লোকজন তাকে নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে রওনা দিলেও পথিমধ্যে তিনি মারা যান।

বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদপুরের হাজীগঞ্জে দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রনি মিজি ওই বাড়ির বিল্লাল মিজির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া।

তিনি বলেন, রনি মিজি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। পড়ালেখার সময় পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার এক মেয়ে সহপাঠীর সঙ্গে পরিচয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন। আত্মীয়-স্বজনকে বিয়ের আমন্ত্রণসহ সব প্রস্তুতি সম্পন্ন। শুক্রবার দুপুরে বিয়ে। তার আগের দিন রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

বিয়ের আগের দিন রাতে চারদিকে উৎসবমুখর পরিবেশ। বর-কনের নিজ নিজ বাড়িতে ঘটা করে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। পুরো বাড়িজুড়ে হইহুল্লোর, এর মধ্যেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন বর। তাৎক্ষণিক তাকে নিয়ে হাসপাতালে রওনা দিলে পথিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। মুহূর্তেই উৎসবমুখর পরিবেশ বিষাদে পরিণত।

শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু শুক্রবার জুমআ’র নামাজের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

এদিকে বরের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন কনে ও তারা প্রবাসী বাবা। কনে কুমিল্লার একটি হাসপাতালে এবং তার বাবাও প্রবাসে চিকিৎসাধীন বলে জানা গেছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech