শিরোনাম :
জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি জামিন নামঞ্জুর- কারাগারেই থাকছেন এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩ শতাংশ আজ থেকে একাদশে ভর্তি আবেদন শুরু, আবেদন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার নিষেধাজ্ঞা শেষে তিন মাস পর আবার খুলেছে সুন্দরবন আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, জবাবে ইরাক, কুয়েত-জর্ডান ও বাহরাইনে পাল্টা হামলা ইরানের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে প্রণোদনা প্যাকেজ : সরকার প্রতি ইউনিট কিনবে ১০.৫০ টাকা হারে ৬ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে হরমুজ সংকটে সেপ্টেম্বরের পরও কাতারের এলএনজি পাবে না বাংলাদেশ

নেপালের অর্ন্তবর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

  • ০৮:৪৮ পিএম, শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন ।

শনিবার ১৩ সেপ্টেম্বর এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও আমি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই।

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্বগ্রহণকে বাংলাদেশ গুরুত্ব সহকারে দেখছে।

তিনি বলেন, একজন দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল ও এর দৃঢ়চেতা জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।

প্রধান উপদেষ্টা নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

বার্তায় তিনি বলেন, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করি।’

অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক তাঁর নেতৃত্বে আরও জোরদার হবে।

তিনি সুশীলা কার্কির সুস্বাস্থ্য ও সফলতা এবং নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech