Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ! বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে – নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি স্থিতিশীল, ইতিবাচক সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

  • ০৯:০২ পিএম, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দীর্ঘমেয়াদি ও উভয়ের জন্য লাভজনক সম্পর্ক চায় দিল্লি। যেখানে দু’দেশের জনগণই হবে এই সম্পর্কের মূল অংশীদার।

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার ন্যাশনাল ডিফেন্স কলেজ অব বাংলাদেশের আমন্ত্রণে ২০২৫ সালের এনডিসি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে রাষ্ট্রদূত এ সব কথা বলেন।

হাইকমিশনার উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের উচিত তাদের পারস্পরিক নির্ভরশীলতা জোরদার করার জন্য একসাথে কাজ করা এবং তাদের ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তর করা।

ভার্মা বলেন, এই অঞ্চলের দু’টি গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ হিসেবে ভারত ও বাংলাদেশ বিমসটেকের কাঠামোর অধীনে আঞ্চলিক একীকরণের জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।

হাইকমিশনার ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল সম্পর্কেও কথা বলেন। আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থের বিষয়ে গুরুত্ব দিতে উৎসাহিত করেন তিনি। তিনি ভারতের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার ‘প্রতিবেশী প্রথম’, ‘পূবে তাকাও’ নীতি, মহাসাগর মতবাদ, এবং ভারতের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গির অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদী পরিস্থিতি উল্লেখ করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech