শিরোনাম :
বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান : ১ দিনে কাঁচামরিচের দাম কমলো ১০০ টাকা জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে : গোলাম পরওয়ার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ অতিরিক্ত বিদ্যুৎ বিল: প্রথমে কড়া হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের, পরে বিজ্ঞপ্তি সংশোধন ৫ আগস্টকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ দফা দাবিতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

  • ০৭:৩৫ পিএম, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
সাত দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই বিক্ষোভে বক্তারা বলেন, দেশের জনগণ ও ইসলামের স্বার্থে উত্থাপিত এসব দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। শাহবাগ, ২০২১ সালের হত্যা এবং ২০২৪ সালের আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফেরত আনার উদ্যোগও ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ জনগণের চাহিদার বিপরীতে। অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে প্রশিক্ষণপ্রাপ্ত আলেমদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিয়োগ দিতে হবে, যাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিন বলেন, ইসলাম বিরোধীদের আইনের আওতায় আনা, শাপলা ও ২৪ সালের গণহত্যার বিচার এবং আলেমদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগসহ সাত দফা দাবিতে আজকের এই কর্মসূচি পালন করছি। দেশের মানুষ নতুন কোনো ফ্যাসিবাদ চায় না; আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ক্ষমতায় দেখতে চায়।

তাদের দাবীসমূহ হলো- জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, শাপলা চত্বর ও ‘২৪ সালের গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব ফিরোজ আশরাফী ও যুগ্ম সম্পাদক রুকুনুজ্জামান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech