Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ!

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ অনুশীলন মহড়া সমাপ্ত

  • ০৯:০৮ পিএম, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সাত দিনব্যাপী যৌথ অনুশীলন মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শেষ হয়েছে।

শুক্রবার ১৯ সেপ্টেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকে মহড়াটি সমাপ্ত হয়। মহড়াটি গত ১৪ সেপ্টেম্বর বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকে শুরু হয়েছিল।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বক্তব্য দেন এবং দুই দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দুতাবাসের প্রতিনিধিগণ, যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, মহড়ায় অংশগ্রহণকারী বিমানবাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছরই নানাবিধ প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে আসছে। ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’-এ মূলত আপতকালীন এবং প্রতিকূল অবস্থায় বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানসমূহের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অনুশীলন পরিচালনা করা হয়।

‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’-এ বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এম আই-১৭ হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান, বাংলাদেশ বিমানবাহিনীর ১৫০ জন সদস্য এবং ইউএস প্যাসিফিক এয়ারফোর্স-এর ৯২ জন সদস্য অংশগ্রহণ করে।

এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা এই মহড়ায় অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech