শিরোনাম :
শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’ খসড়ার ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • ০৯:২৫ পিএম, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫” খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ১৯ সেপ্টেম্বর ঢাকার পানিভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচনার বিষয় ছিল রাজউকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ, উন্নয়নস্বত্ব বিনিময়, জলাধার ও অন্যান্য আইনসমূহের সাথে সমন্বয়, রাজউকের পরিচালনা বোর্ডের কাঠামো, কৌশলগত মহাপরিকল্পনা, নগর পুনঃউন্নয়ন এবং ভূমির পুনর্বিন্যাসসহ রাজধানী উন্নয়ন সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ দিক।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও সভায় অংশগ্রহণ করেন বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ইশরাত ইসলাম, স্থপতি ইকবাল হাবিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সভাপতি ড. আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স এসোসিয়েশনসহ বিভিন্ন নাগরিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সভায় “রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫” খসড়ার বিভিন্ন দিক তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ আশরাফুল ইসলাম এবং নগর পরিকল্পনাবিদ মাহফুজা আক্তার।

মতবিনিময় সভার মাধ্যমে অংশীজনদের সুপারিশ ও মতামত সংগ্রহ করে খসড়াটি চূড়ান্ত করা হবে বলে আয়োজকরা জানান। সভায় বক্তারা নগর উন্নয়নের জন্য একটি অংশগ্রহণমূলক, বাস্তব ভিত্তিক ও পরিবেশসম্মত আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। সূত্র-বাসস।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech