শিরোনাম :
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু সীমান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ: একই পরিবারের ৪ সদস্য দগ্ধ

  • ১১:২৬ এএম, শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর যাত্রাবাড়ীতে ভয়াবহ এক দুর্ঘটনায় একই পরিবারের চারজন সদস্য এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন।

শুক্রবার ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি ভবনের সপ্তম তলায় এ বিস্ফোরণ ঘটে।

দগ্ধরা হলেন— মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, পরিবারটি বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ এসি বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। তাদের চারজনের অবস্থায়ই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তুহিনের শরীরের ৪০ শতাংশ, তার স্ত্রী ইবার ৮ শতাংশ, ছেলে তাওহীদের ১৫ শতাংশ এবং তানভীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের মূল বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech