শিরোনাম :
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী পিএইচপি ত্রুটি বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা: বন্ধ রাখা হলেও হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ টানা ৫ দিনের ছুটি শেষ, খুলল অফিস আদালত- সড়কে যানজট, গণপরিবহনে ভিড় চেনা রূপে ফিরেছে ঢাকা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব সংবিধান বিশেষজ্ঞদের সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান আর নেই যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের জরুরী নির্দেশনা- বি রেডি ক্যাম্পেইনে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ থাকার পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

এই মুহূর্তে পিআর নিয়ে আন্দোলনকারীরা দেশের অশুভ শক্তি

  • ০২:২৫ পিএম, শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
এই মুহূর্তে পিআর নিয়ে যারা আন্দোলন করছে, যারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি- বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

শনিবার ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারা দেশের অগণতান্ত্রিক শক্তি। তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে টেনে নিয়ে যেতে চায়। তাদের বিষয়ে সমগ্র জাতির সাবধান হতে হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বলেন, আগামী ২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা রাজনৈতিক দলগুলোর ভেতরে কেন আলোচনা হচ্ছে। আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন অত্যন্ত জরুরি। যখন ঐক্যমতের কমিশনে আলোচনা হয়- তখন কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে পিআরের প্রশ্ন কেউই তুলেনি। কেউই এই জাতীয় সংসদ নির্বাচনে পিআর দিতে হবে দাবিও করেনি।

এটা শুধুমাত্র আপার হাউজের দু-একটি দল দাবি করেছিল। বিএনপি বলেছে, এ ব্যাপারে জাতি প্রস্তুত নয়, এটার জন্য সময় নিতে হবে। তবে এই মুহূর্তে এটা চিন্তা করার অবকাশ নেই’, যোগ করেন আযম খান।

তিনি আরও বলেন, নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের পথে এগোনো যাবে না। দেশটাকে উন্নয়নের পথে দেওয়া যাবে না, দেশের অর্থনীতির চাকা, এখন যেভাবে আছে তা বেশি দূর এগোনোর নয়। এই চাকা সচল হবে না। সম্মৃদ্ধির পথে যাবে না। তাই আমি মনে করি যে দু-একটি দল এই পিআর-এর কথা বলছে বা নির্বাচন পেছানোর নানা রকমের ফন্দিফিকির করছে। সেটা ঠিক নয়।

বিএনপির এই নেতা বলেন, দেশের প্রশ্নে তাদেরকে নির্বাচনের মাঠে আসতে বলবো। পিআর-এর এই ধূয়া তোলা থেকে বিরত থাকতে বলবো। তাদের দেশপ্রেমিকতার পরিচয় দিতে বলবো। এর বাইরে দেশের গণতন্ত্র পথের যাত্রা ও নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, অ্যাডভোকেট দেওয়ান হুমায়ূন কবির রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, ছাত্রদল নেতা নাহিদ খান, আজিজুল ইসলাম বিজয় প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech