শিরোনাম :
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু সীমান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান

সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে বিস্ফোরণ: আড়াই ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক   

  • ১০:০১ পিএম, শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
সাতক্ষীরার প্রধান বিদ্যুৎ গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডের পর পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।  

শনিবার ২০ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে।

এর ফলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এবং শহর ও গ্রামের জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা গ্রিড স্টেশনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণেই জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। বিদ্যুৎব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ শেষে প্রায় আড়াই ঘন্টা পর দুপুর দেড়টার দিকে আবারো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

বিদ্যুৎকেন্দ্রটির সহকারী ব্যবস্থাপক শেখ কুতুবুদ্দিন বলেন, বিনেরপোতা গ্রিড স্টেশনের ৩ নম্বর ট্রান্সমিটারে হঠাৎ আগুন ধরে যায়। এতে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে শহরে বিদ্যুৎ সরবরাহ চালু ছিল।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক নুরুল ইসলাম প্রাথমিকভাবে জানিয়েছেন, অতিরিক্ত গরম বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech