শিরোনাম :
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু সীমান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

  • ০৪:৫৫ পিএম, রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আজ দুপুরে সিলেট নগরীসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

রবিবার ২১ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৯ মিনিটে সিলেট নগরী ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। তবে হঠাৎ কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কয়েক সেকেন্ডের জন্য দুলুনি টের পেয়ে নগরীর বিভিন্ন স্থানে মানুষ তড়িঘড়ি করে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৮৫ কিলোমিটার।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা ধরনের বলা হয়। এতে বড় ধরনের ক্ষতির ঝুঁকি নেই, তবে আতঙ্ক তৈরি হতে পারে এবং দুর্বল বা ঝুঁকিপূর্ণ ভবনে সামান্য ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

উল্লেখ্য, এর আগে ১৪ সেপ্টেম্বর সিলেট কেঁপে ওঠে ভূমিকম্পে। ওইদিন বিকাল ৫টা ১১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech