Breaking News:


শিরোনাম :
বৃষ্টির দাফন দাদাবাড়ী মাদারীপুরে : বিচার নিশ্চিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র সচিব চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী বৈদেশিক মুদ্রার বিনিময় হার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গভীর ও দূরদর্শী ৪ অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কা মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিডিও চালুর জন্য বেপজা-এইচএসবিসি চুক্তি

  • ১০:৫২ এএম, সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসা উন্নয়ন অফিস (বিডিও) স্থাপন করতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এক বিবৃতিতে জানানো হয়, এই বিডিওর মাধ্যমে এইচএসবিসি ওই অঞ্চলে কর্মরত স্থানীয় ও বিদেশী উভয় বিনিয়োগকারীদের ব্যাংকিং সেবা দেবে।

প্রতিযোগিতামূলক উৎপাদন ও রপ্তানিতে বাংলাদেশের অগ্রগতিকে সহজতর করতে এইচএসবিসির অব্যাহত সহযোগিতার অংশ এটি।

অর্থনৈতিক অঞ্চলে স্থানীয় ও বিদেশী উভয় বিনিয়োগকারীদের চাহিদার পরিপ্রেক্ষিতে আধুনিক ব্যাংকিং ও আর্থিক সমাধানের জন্য বিডিও একটি ওয়ান-স্টপ অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করবে।

কোর ব্যাংকিং ছাড়াও বিডিও ট্রেড ফাইন্যান্স এবং নগদ ব্যবস্থাপনাকে আরো সহজ করবে। বিনিয়োগকারীদের আন্তঃসীমান্ত লেনদেন নির্বিঘ্নে পরিচালনায় সহায়ক হবে এটি।

দেশজুড়ে বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ছয়টি বিডিও রয়েছে। এর পাশাপাশি নতুন বিডিও বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা এইচএসবিসি গ্রাহক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাণিজ্য সুরক্ষিত রাখতে সহায়তা করবে।

বেপজার সদস্য (বিনিয়োগ প্রচার) মো. আশরাফুল কবির এবং হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা দেবেশ মাথুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার পরিচালক (বিনিয়োগ প্রচার) মো. তারেক হোসেন, বেপজার উপ-পরিচালক (বিনিয়োগ প্রচার) উম্মে হানি ইসলাম, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের গ্লোবাল ট্রেড সলিউশনসের প্রধান আহমেদ রবিউল হাসান, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের চট্টগ্রাম ব্যাংকিং প্রধান ওমর শরীফ, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের কর্পোরেট সার্ভিসেস প্রধান আবদুল্লাহ আল মামুন এবং হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের কর্পোরেট সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট মীর আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

বেপজার সদস্য (বিনিয়োগ প্রচার) মো. আশরাফুল কবির বলেন, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডের বিডিও প্রতিষ্ঠার মাধ্যমে বিনিয়োগকারীরা সহায়তা পাবেন এবং এই অঞ্চলে আরো বেশি বাণিজ্য ও বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করবে।

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা দেবেশ মাথুর বলেন, বেপজার তত্ত্বাবধানে আমাদের মিরসরাইয়ে বিডিও চালু বাংলাদেশের প্রতি এইচএসবিসি’র প্রতিশ্রুতিরই আরেকটি উদাহরণ।

এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল ট্রেড সলিউশনসের প্রধান আহমেদ রবিউল হাসান বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আমাদের কার্যক্রম সম্প্রসারণ করতে পেরে এবং বিশ্বব্যাপী রপ্তানিকারক ও প্রস্তুতকারকদের সেরা বাণিজ্যিক সেবা প্রদানে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech