Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ!

ভারতীয় পত্রিকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন : মির্জা ফখরুলের নিন্দা ও প্রতিবাদ

  • ০৯:৫১ পিএম, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ভারতের বাংলা দৈনিক ‘এই সময়’ পত্রিকায় প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিবকে নিয়ে ‘এই সময়’ সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এই ধরনের কোনো বক্তব্য দেননি।

এ সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তিনি (মির্জা ফখরুল) এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভ্রান্তিকর এই সংবাদ প্রকাশ না করার জন্য।
এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেইজে সাক্ষাৎকারটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে একটি পোস্ট দেওয়া হয়েছে।

অবশ্য সাক্ষাৎকারের কোন অংশ বা কতটুকু ‘ভুলভাবে উপস্থাপন’ করা হয়েছে তা উল্লেখ করা হয়নি মিডিয়া সেলের বার্তায়। সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামী বিএনপির কাছে ৩০টি আসন চেয়ে সাড়া না পেয়ে চাপ সৃষ্টির কৌশল হিসেবে পিআরের দাবি তুলছে বলে মন্তব্য করেন মির্জা আলমগীর। এমন বক্তব্যকে ‘অসত্য ও প্রতিহিংসাপরায়ণ’ বলে দাবি করে বিবৃতি দেয় জামায়াত।

উল্লেখ্য, সোমবার ‘দৈনিক এই সময়’ পত্রিকায় বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে তিনি আগামী নির্বাচন, জামাায়াতে ইসলামী, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech