শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে প্রশংসিত বাংলাদেশের বিনিয়োগ নীতি র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৭৫ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা

  • ১১:৩৭ এএম, বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
রাষ্ট্রায়ত্ত্ব টেলিযোগযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের জন্য তাদের শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে ৪ টাকা ধরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের প্রায় ৭৫ কোটি টাকা নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আলোচিত অর্থবছরের আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি এই ঘোষণা দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা (ডাইলুটেড)। এ সময়ে বেসিক ইপিএস দাঁড়ায় ১১ টাকা ১ পয়সা। আগের বছর ডাইলুটেড ইপিএস ছিল ৯ টাকা ২ পয়সা এবং বেসিক ইপিএস ১১ টাকা ১০ পয়সা।

একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়ায় ১৩ টাকা ৭৫ পয়সা। যা আগের বছরের মাইনাস ১৭ টাকা ৬৫ পয়সা থেকে ঘুরে ইতিবাচক অবস্থানে এসেছে।

২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৯ পয়সা।

এদিকে, ঘোষিত লভ্যাংশ ও আলোচিত হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৩ নভেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২২ অক্টোবর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech