শিরোনাম :
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু সীমান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান

রাবিতে সাত দিনের জন্য শাটডাউন স্থগিত, আন্দোলন চলবে জাতীয়তাবাদী শিক্ষকদের

  • ০৮:৩০ পিএম, বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের আশ্বাসে কর্মকর্তা ও কর্মচারীরা চলমান ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ সাত দিনের জন্য স্থগিত করেছেন।

তবে সাত দিনের মধ্যে তাদের দাবি আদায় না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন বলে হুমকি দিয়েছেন।

বুধবার ২৪ সেপ্টেম্বর দুপুরে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন শাটডাউন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন স্থগিত করলেও কর্মসূচি চালিয়ে যেতে চান বিএনপিপন্থি শিক্ষকরা। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ঘোষণা দিয়েছে, তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রাখবে।

উল্লেখ্য, শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে চতুর্থদিনেও একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করেন শিক্ষক, কর্মকর্তারা-কর্মচারীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর তারা দুপুর ১টার পর শাটডাউন স্থগিত করে দাপ্তরিক কাজে ফিরেছেন।

এদিকে দাবি আদায়ে অনড় বিএনপিপন্থি শিক্ষকরা। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. আব্দুল আলিম বলেন, শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জানিয়েছে, তাদের ক্লাশ-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, গতকাল আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় বসেন। সেখানে আমাদের দাবির বিষয়ে তারা কয়েকদিন সময় চেয়েছেন। তার প্রেক্ষিতে আজ আমরা কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মিটিংয়ে বসি, সেখানে আমরা সর্বসম্মতিক্রমে প্রশাসনকে সাত দিনের সময় দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ দুপুর ১টা থেকে আমরা শাটডাউন প্রত্যাহার করেছি।

তিনি বলেন, এই সাত কর্মদিবসে যদি প্রশাসন আমাদের দাবি বাস্তবায়ন করতে না পারে তাহলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচিতে যাব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহকে এই দায়ভার শুধুই প্রশাসনকে নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান জানান, কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সফল হওয়ায় তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন। শিক্ষকদের একটি অংশ ক্লাসে ফিরে এসেছেন এবং কিছু বিভাগে পরীক্ষাও চলছে। অন্য পক্ষের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শাটডাউন কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech