শিরোনাম :
গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তছনছ ইতালির নেপলস ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ছিটমহল বিনিময়ের ১১ বছর: বাসিন্দারা এখন কেমন আছেন প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বৈঠক

  • ১০:১৯ এএম, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক।।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বুধবার ২৪ সেপ্টেম্বর (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হোটেলে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপদ অভিবাসন ইস্যু গুরুত্বসহকারে উত্থাপন করা হয়েছে।

এর আগে দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানান, বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল নিরাপদ অভিবাসন।

তিনি বলেন, সমুদ্রপথে ইতালি যাওয়ার চেষ্টায় বহু বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন। মানবপাচারকারীরা প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের সমুদ্রপথে পাঠাচ্ছে এবং এতে প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ সময় ইতালির প্রধানমন্ত্রী জানান, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে ইতালি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে।

প্রেস সচিব বলেন, বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের সঙ্গে ইতালির বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের প্রস্তাব করেন। জবাবে প্রধানমন্ত্রী মেলোনি ইতালিুবাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন।

তিনি জানান, ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী মেলোনি ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech