শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউইয়র্কের ঘটনা আ. লীগের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করেছে : আমীর খসরু

  • ১১:১২ এএম, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নিউইয়র্কে প্রধান উপদেস্টার সফরসঙ্গী বিএনপি, এনসিপি নেতাদের হেনস্তার ঘটনা আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতাল ও মেডিক্যাল কলেজের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে তাদের এখন এসব কাজ ছাড়া আর কী করার আছে। এটাই তো করবে, তাই না? এর বাইরে তো আর কিছু করার নেই।

তিনি আরও বলেন, আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, উনাদের সমর্থকদের তো এ ধরনের কাজের বাইরে আর কিছু করার নাই আপাতত। গণতন্ত্রেই বিশ্বাস করে না।

দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে, এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে দিচ্ছে।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ ঘটনায় দূতাবাসের গোয়েন্দা ব্যর্থতা আছে কি না, সেটি নিশ্চিত নই। নিরাপত্তা তো ওই দেশের বিষয়। দূতাবাসের ইন্টেলিজেন্স ছিল কি না, আমি জানি না। তাদের জানা উচিত ছিল।

এ নিয়ে কিছু আসে-যায় না। একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছু হতেই পারে। এটা আমার জন্য এমন বড় কিছু না। গণতান্ত্রিক সব দেশে এগুলো হয়ে থাকে। যার সমর্থন আছে, সেও করতে পারে      

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech