শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে বিমানবাহিনীর দুই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২২৪৯ জন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী পিএইচপি ত্রুটি বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা: বন্ধ রাখা হলেও হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ টানা ৫ দিনের ছুটি শেষ, খুলল অফিস আদালত- সড়কে যানজট, গণপরিবহনে ভিড় চেনা রূপে ফিরেছে ঢাকা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব সংবিধান বিশেষজ্ঞদের সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী

সংস্কার কমিশনের’ একঘেয়েমির কারণে আমরা রাজপথে

  • ০৯:৩৯ পিএম, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আমাদের পক্ষে থেকে পিআর নিয়ে বারবার সংস্কার কমিশনকে আলোচনা পর্যালোচনার আহ্বান জানানো হলেও সংস্কার কমিশন বারবার জনগুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করেছে। আর এ কারণেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি- বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার ২৬ সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর আওতাধীন ঢাকা-৮ আসনের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, যে সিস্টেমের কারণে দেশে বারবার স্বৈরাচার তৈরি, সে সিস্টেমকে জিইয়ে রাখতে জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতা জীবন বিসর্জন দেয়নি। এই সিস্টেম পরিবর্তন করাই জুলাই বিপ্লবের চাহিদা।

প্রচলিত পদ্ধতির নির্বাচন মানেই স্বৈরাচারের তৈরির আয়োজন। ’২৪ পরবর্তী বাংলাদেশে নতুন করে স্বৈরাচার তৈরির সব পথ বন্ধ করতে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প কোনো পথ নেই।

বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, জুলাই সনদ এক বছর পর ঘোষণা করলেও এখন পর্যন্ত আইনি ভিত্তি দেওয়া হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। পাশাপাশি নির্বাচনের আগে পতিত স্বৈরাচারের বিচার দৃশ্যমান করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদার, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়তুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ গোলামুর রহমান আজমসহ ঢাকা মহানগর দক্ষিণ ও থানা শাখার নেতারা।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech