Breaking News:


শিরোনাম :
গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ভারী বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হাওরাঞ্চল, সিলেটে বন্যার আশঙ্কা, বিভিন্ন জেলায় জলাবদ্ধতা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ নয়টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা: নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • ০১:৩৮ পিএম, শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আজ বিশ্ব পর্যটন দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের শীর্ষ পর্যটন নগরী কক্সবাজারে উদযাপন করা হচ্ছে বিশ্ব পর্যটন দিবস ২০২৫।

শনিবার ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় শহরের লাবণী পয়েন্ট থেকে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এ র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবদুল মান্নান। এতে অংশ নেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পর্যটন খাতের ব্যবসায়ী ও কর্মী, স্কুল শিক্ষার্থী এবং হাজারো সাধারণ মানুষ।

শোভাযাত্রায় ছিল ঘোড়ার গাড়ি, ব্যান্ড দলের পরিবেশনা ও ট্যুরিস্ট পুলিশের সুসজ্জিত মোটরবাইক। রঙিন টি-শার্ট পরে নিজেদের ব্যানারে অংশ নেয় হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতি, কক্সবাজার সার্ফিং কমিউনিটিসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, পর্যটনের সঙ্গে এ জেলার প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে জড়িত। তাই আমরা সবাইকে সঙ্গে নিয়েই আজকের দিনটি উদযাপন করছি। কক্সবাজারের পর্যটন খাতকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করতে আমাদের কার্যক্রম চলমান থাকবে।

পর্যটন দিবস ও পূজার ছুটিকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি বলেন, এই সময় কক্সবাজারে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পর্যটকরা যেন নির্বিঘ্নে ভ্রমণ ও অবকাশ যাপন করতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করছি।

শোভাযাত্রা শেষে সৈকতের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি সেখানে অবস্থানরত পর্যটকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রসঙ্গত, দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। এই শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিত করতে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

বিশ্বজুড়ে পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ঘোষিত এই দিবসটি সদস্য দেশগুলোতে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech