Breaking News:


শিরোনাম :
গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ভারী বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হাওরাঞ্চল, সিলেটে বন্যার আশঙ্কা, বিভিন্ন জেলায় জলাবদ্ধতা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ নয়টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা: নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

সাজেকে আটকে পড়া পর্যটকরা সেনা নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন, ফিরেছেন নিজ গন্তব্যে

  • ১০:৪৩ এএম, রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
খাগড়াছড়িতে সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতির কারণে সাজেকে আটকে পড়া দুই হাজারের বেশি পর্যটক সেনাবাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি শহরে পৌঁছেছেন।

শনিবার ২৭ সেপ্টেম্বর রাত ১০টার পর খাগড়াছড়ি শহরে পৌঁছেছেন। পরে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন।

এর আগে, শনিবার দুপুরে সাজেকে আটকা পড়া পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফেরত আনতে উদ্যোগ নেয়া হয়। এরমধ্যে জেলা শহরে জুম্ম ছাত্র জনতা ও বাঙালিদের একটি পক্ষের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষ বাঁধলে পর্যটকদের দীঘিনালা সেনা জোনে রাখা হয়। বিকেলের পর সংঘর্ষ থামলে পর্যটকদের দীঘিনালা থেকে জেলা সদরের কৃষি গবেষণা এলাকায় রাখা হয়। পরে ধীরে ধীরে শহরের পরিস্থিতির উন্নতি হলে রাতে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্য রওনা দেন তারা। এ সময় পর্যটকবাহী গাড়িগুলোকে নিরাপত্তা দেয় সেনাবাহিনী।

উল্লেখ্য, শুক্রবার ২৬ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রান্ত থেকে জিপ, পিকআপ ও সিএনজি মিলে দুই শতাধিক গাড়িতে পর্যটকরা সাজেক ভ্যালি ভ্রমণে যান। শনিবার দুপুরের মধ্যে ফেরার কথা থাকলেও আকস্মিক সড়ক অবরোধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তারা আটকা পড়েন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় সকালে সাজেক থেকে পর্যটকদের দীঘিনালায় নামানো হয়। পরে রাতের পরিস্থিতি অনুকূলে এলে রাত ১০টার দিকে তারা খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে পৌঁছান। খাগড়াছড়িতো আটকে পড়া পর্যটক ছাড়াও ঢাকা-চট্টগ্রামগামী যাত্রীদের বহনকারী বাসগুলোকে একযোগে বিশেষ ব্যবস্থায় রওনা করানো হয়।

স্থানীয় প্রশাসন জানায়, সেনাবাহিনীর তৎপরতায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

এদিকে, সংঘর্ষের পর জেলা শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এর আগে, শনিবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে বলে জানানো হয়। এছাড়া, ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

এর আগে, শনিবার সকাল থেকে পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু করে সমর্থকরা। এতে সাজেকে অবস্থান করা প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়ে। এছাড়া খাগড়াছড়িতে আটকা পড়ে সাজেকগামী প্রায় হাজারখানেক পর্যটক।

প্রসংগত, গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়। এ ঘটনায় সন্দেহভাজক একজনকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে ৬ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

এই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ও জড়িতদের শাস্তির দাবিতে গত বুধবার থেকে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ শুরু হয়। একই দাবিতে বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি ও শুক্রবারে মহাসমাবেশ করে আন্দোলনরতরা। সেই সমাবেশ থেকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভকারীরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech