Breaking News:


শিরোনাম :
বৃষ্টির দাফন দাদাবাড়ী মাদারীপুরে : বিচার নিশ্চিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র সচিব চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী বৈদেশিক মুদ্রার বিনিময় হার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গভীর ও দূরদর্শী ৪ অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কা মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

পূজা নিয়ে নাশকতার আশঙ্কা নেই:গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ০৩:১৯ পিএম, রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
শারদীয় দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ বছর দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেন, নির্বিঘ্নে পূজা সম্পন্ন করার জন্য সরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

রবিবার ২৮ সেপ্টেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত এবং ফ্যাসিষ্টের দোসররা কিছু অপতথ্য ছড়িয়ে পূজার সময়কে অস্থির করার চেষ্টা করছে। সরকার সেটা কঠোর হাতে দমন করবে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ১ হাজার বেশি।

পূজা মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ বছর সারাদেশে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১ লাখ সশস্ত্র বাহিনী কাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে ৭০ হাজার। এছাড়াও ৪৩০ প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে। পাশাপাশি মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে অনেক স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত আনসার সদস্যরাও কাজ করছে। গত ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব শুরু করেছে, তারা আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট ৯ দিন দায়িত্ব পালন করবে। তিনি জানান, ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে যাওয়ার পরও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে। ভোট নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়।

পার্বত্য এলাকায় একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সবাইকে নিয়ে বৈঠক করছেন বলেও সংবাদ সম্মেলনে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech