Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ!

নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

  • ০৯:১০ পিএম, সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য ইইউ’র সঙ্গে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার ২৯ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউ’র প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ইইউ দল একটি ড্রাফট দিয়ে গেছে। ড্রাফটা আমরা পর্যালোচনা করে সইয়ের ব্যাপারে আগাবো।

বৈঠক শেষে ইসি সচিব বলেন, পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবেন না। তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদাভাবে ভাগ হয়ে বাংলাদেশে আসবেন।

ইসি সচিব আরও বলেন, ইইউ দল বিভিন্ন প্রশ্ন করেছেন, ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন কি না, গোপন কক্ষ সম্পর্কে জানতে চেয়েছেন। ভোট গণনার সময় তারা থাকতে পারবেন কি না, তাও জানতে চেয়েছেন।

এর বাইরে ইইউ’র সঙ্গে আর কোনো আলোচনা হয়নি বলে জানান ইসি সচিব।

নির্বাচন পর্যবেক্ষকের জন্য কেন এমইউ প্রয়োজন হচ্ছে? ইসি সচিব এ প্রশ্নের উত্তর এড়িয়ে বলেন, এটা তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)। সে অনুযায়ী, আমাদের একটা খসড়া দিয়ে গেছে।

আগে বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে এমন ত্রিপাক্ষিক সমঝোতা হয়েছে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, আগে আমি নির্বাচন কমিশনে কাজ করিনি। অতএব আমার পূর্ব অভিজ্ঞতা নেই।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech