Breaking News:


শিরোনাম :
গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ভারী বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হাওরাঞ্চল, সিলেটে বন্যার আশঙ্কা, বিভিন্ন জেলায় জলাবদ্ধতা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ নয়টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা: নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

খাগড়াছড়ির সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

  • ০৮:১৫ পিএম, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ কথা জানান জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।       

জেলা প্রশাসক বলেন, যারা নিহত ও আহত হয়েছে আমরা তাদের পাশে থাকব। তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের পুনবার্সনের উদ্যোগ নেওয়া হবে। যারা চিকিৎসাধীন রয়েছে আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নিব। আজকে আমরা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য।

তিনি আরও বলেন, অবরোধকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের যে ৮ দফা রয়েছে তার মধ্যে আমরা ৭টা এড্রেস করেছি। আমরা চাই আলোচনার টেবিলে বিষয়টির সমাধান হোক। তারা যে অবরোধ দিয়েছে সেটা প্রত্যাহার করলে আমরা ১৪৪ ধারা প্রত্যাহার করব।

এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্তরা বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন।

খাগড়াছড়িতে ১৪৪ ধারা চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। পরিস্থিতি থমথমে। শহরে বিভিন্ন পয়েন্টে  চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পৌর শহরের ভেতরে কিছু ব্যাটারিচালিত টমটম যানবাহন চলছে। বিশেষ করে এখানে বেড়াতে আসা পর্যটকরা রয়েছে বেশি দুর্ভোগে। দূরপাল্লার যানবাহনগুলো এখান থেকে না ছাড়ার কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছে। জেলা প্রশাসক জানান, পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।                        

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech