Breaking News:


শিরোনাম :
গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ভারী বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হাওরাঞ্চল, সিলেটে বন্যার আশঙ্কা, বিভিন্ন জেলায় জলাবদ্ধতা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ নয়টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা: নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দিনভর তীব্র যানজট রাতেও ছোটেনি জট

  • ০৯:৪২ পিএম, বুধবার, ১ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দিনভর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট আট ঘণ্টা পর মেঘনা টোলপ্লাজার সামনে কিছুটা কমলেও সাইনবোর্ড থেকে মদনপুর পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় এখনো তীব্র যানজট রয়েছে বলে জানা গেছে।

বুধবার ১ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হওয়া এ যানজটে বিকেল পর্যন্ত যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়।

যাত্রীরা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত গাড়ি চলাচল প্রায় অচল হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। সাধারণত ১৫ মিনিটে যে পথ অতিক্রম করা যায়, সেটুকু পার হতে এখন ২-৩ ঘণ্টা লাগছে। মাত্র ২০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লেগেছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা।

যানজটের কারণে যাত্রী, ব্যবসায়ী ও স্থানীয়দের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, চিটাগাং রোডের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় ছিল উপচেপড়া। বাস সংকট ও দীর্ঘ যানজটের কারণে অনেক যাত্রী বাসের জন্য অপেক্ষা করতে বাধ্য হয়েছেন।

যাত্রীদের অভিযোগ, হাইওয়ে পুলিশের কার্যকর উপস্থিতি নেই। ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, সকাল ৯টা থেকে আটকে ছিলাম মাত্র ২০ কিলোমিটার যেতে বিকেল ৩টা বেজেছে। পুলিশ দায়িত্ব পালন করছে না।

অন্যদিকে হাইওয়ে পুলিশ গণমাধ্যমকে জানায়, দুর্গাপূজার ছুটিতে গ্রামে যাওয়া মানুষের ঢল ও খারাপ সড়কের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কাজ করছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বৈরী আবহাওয়া ও অতিরিক্ত গাড়ির চাপের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে। লাঙ্গলবন্দ এলাকায় যানজট নিয়ন্ত্রণে রাখায় মদনপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যানজট কিছুটা কমেছে।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন জানান, সোনারগাঁয়ের দুটি স্থানে গাড়ি বিকল হয়ে যানজট ছড়িয়ে পড়ে, তবে এখন যানবাহন চলাচল শুরু হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech