শিরোনাম :
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু সীমান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান

প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার

  • ১১:৫৪ পিএম, শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গাজীপুরে তুরাগ নদে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনে এসে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শিশুটির নাম অঙ্কিতা রানী দাস (৪)। 

শুক্রবার ৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন তুরাগ নদের চাপাইর সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো তন্ময় (১০) নামে আরও একটি শিশু নিখোঁজ রয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন দিতে পরিবারসহ একটি ইঞ্জিনচালিত নৌকায় আসেন তারা। এসময় অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে ডুবে যায়। নৌকায় শিশুসহ ১৮ জন লোক ছিল।

অন্যরা সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও অঙ্কিত ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হন। রাতভর নিখোঁজ দুই শিশুর স্বজনদের আহাজারি দেখা যায় সেখানে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, গতকাল এ ঘটনার পর আমরা রাতে ঠিক মতো উদ্ধার কাজ চালাতে পারিনি। পরে সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে উদ্ধারে কাজ চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech