শিরোনাম :
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু সীমান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান

সারা দেশে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

  • ১০:৪১ এএম, শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সারা দেশে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

শুক্রবার ৩ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়। যা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।

সরকারের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা টাস্কফোর্স। জেলা প্রশাসকের নেতৃত্ব উপকূলে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা।

এই নিষেধাজ্ঞার সময়ে দেশের ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার প্রায় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে সরকার থেকে প্রতি পরিবারে ২৫ কেজি করে চাল সহায়তা হিসেবে দেওয়া থাকবে।

এদিকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের রাতে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া ফ্লাইওভারের নিচে বসে ইলিশের মেলা। ইলিশ কিনতে ভাঙ্গা ও আশপাশের কয়েকটি উপজেলা থেকে হাজারো মানুষের ঢল নেমেছে সেখানে।

ক্রেতারা জানান, বাজারের তুলনায় এখানে মাছের দাম কিছুটা কম। ফলে তারা পছন্দের ইলিশ কিনতে পেরে খুশি। আড়তদারদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২২০০ টাকায়, ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকায়, আর ২৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকায়।

প্রতি বছর একবারই এই রাতের ইলিশ মেলা বসে, যেখানে রাতভর চলে রূপালী ইলিশের বেচাকেনা। আড়তদারদের মতে, এক রাতেই এখানে বিক্রি হয় ৮০ থেকে ১০০ টন ইলিশ।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার প্রতিবছর এ ধরনের অভিযান চালিয়ে থাকে। মৎস্য বিভাগ জানিয়েছে, এবারও এ নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech