শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

গ্রেটা থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ আখ্যা ! ‘ডাক্তার দেখানোর’ পরামর্শ দিলেন ট্রাম্প

  • ০৭:৫৫ পিএম, মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ বলে আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি (থুনবার্গ) এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না। তিনি এসব করে বেড়াচ্ছেন। তার ডাক্তার দেখানো উচিত। তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়ে ফেরত আসা সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

সোমবার ৬ অক্টোবর (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন! মন্তব্য করেন ট্রাম্প।

দখলদার ইসরায়েলে অবৈধ নৌ-অবরোধ ভাঙ্গতে ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে করে গাজার দিকে রওনা হয়েছিলেন গ্রেটা থুনবার্গসহ বিশ্বের বিভিন্ন দেশের অধিকারকর্মীরা। অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে তারা যাত্রা করলেও, গত শুক্রবার ইসরায়েলি নৌবাহিনী ৪০০ জনের বেশি অধিকারকর্মীকে আটক করে।

পরে সপ্তাহান্তে আটক ১৩০ জনের বেশি কর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়।

গতকাল সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও কয়েকজনকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠায় ইসরায়েল। ইসরায়েলি হেফাজত থেকে ফিরে আসা ফ্লোটিলার কয়েকজন অধিকারকর্মী ও আইনজীবী অভিযোগ করেছেন, বন্দি থাকা অবস্থায় থুনবার্গসহ অন্যদের উপর নির্যাতন চালানো হয়েছে। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, গ্রেটা থুনবার্গ ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু বছর ধরেই বাকযুদ্ধ চলে আসছে। ২০১৯ সালে টাইম ম্যাগাজিন যখন থুনবার্গকে বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা করে, তখনও ট্রাম্প তার মানসিক স্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech