শিরোনাম :
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু সীমান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান

প্রদীপ জ্বালাতে গিয়ে বিস্ফোরণ: দগ্ধ ভাই-বোনের মৃত্যু

  • ১১:৩৯ এএম, রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
প্রদীপ জ্বালানোর সময় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় অদ্রিবা (৮) ও তূর্য (৪) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রবিবার ১২ অক্টোবর সকালে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ছোট ভাই তূর্যের মৃত্যু হয়। এর দুই দিন পর শনিবার দুপুর সোয়া ২টার দিকে মারা যায় বড় বোন অদ্রিবা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর দিবাগত রাত ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

রান্নাঘরের চুলার সুইচ খোলা থাকায় পুরো ঘরে গ্যাস জমে ছিল। এ অবস্থায় একপর্যায়ে পূজার প্রদীপ জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘরের দেয়ালের একটি অংশ ও জানালার থাইগ্লাস চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

ঘটনায় শিশু দুই ভাই-বোনসহ তাদের বাবা কুমুদ চন্দ্র নাথ (৪৪) ও মা সবিতা রানী নাথ (৩২) দগ্ধ হন। প্রথমে তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

নিহতদের বাবা কুমুদ চন্দ্র নাথ বলেন, চুলার সুইচ খোলা থাকায় গ্যাস লিক হয়ে ঘরে জমে ছিল। পূজার প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

আমি ওই বাসায় ভাড়া থাকতাম। এ ঘটনায় আমাদের ফ্ল্যাটের আসবাবপত্রসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। আমরা স্বামী-স্ত্রী দুইজনই দগ্ধ। এদিকে দুই সন্তানকে হারিয়ে আমরা পাগলপ্রায়। আমাদের সব শেষ হয়ে গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্যাস লিকেজে দগ্ধ শিশু দুটির মৃত্যুর বিষয়ে পরিবারের সদস্যরা আমাদের অবহিত করেছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সেদিন বাসায় চুলা থেকে আস্তে আস্তে গ্যাস লিক হয়ে ঘরে জমে যায়। পরে মোমবাতি জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech