শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি : শান্তি চুক্তিতে সই করলেন ট্রাম্পসহ চার নেতা

  • ১১:৪১ এএম, মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
মিশরে আন্তর্জাতিক শান্তি সম্মেলনে চুক্তিতে সই করার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি পাকাপোক্ত হওয়ার ধাপে প্রবেশ করল।

সোমবার ১৩ অক্টোবর শারম আল শেইখে লোহিত সাগর তীরের রিসোর্টে আয়োজিত এ সম্মেলনে চুক্তিতে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং এই চুক্তির মধ্যস্থতাকারী তিন দেশ মিশর, কাতার ও তুরস্কের সরকারপ্রধান।

ইসরায়েল ও হামাসের মধ্যে গত শুক্রবার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির তিন দিনের মাথায় প্রকাশ্য অনুষ্ঠানে এ চুক্তি সই হল।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলে সফর করেন। সেখানে তিনি পার্লামেন্টে ভাষণ দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করেন। এরপর তিনি মিশর সফরে যান।

সেখানে গাজা শান্তিচুক্তির জন্য আয়োজন করা শীর্ষ সম্মেলনে ট্রাম্প এবং মিশর, কাতার ও তুরস্কের নেতারা গাজা চুক্তির নিশ্চয়তাকারী হিসেবে একটি ঘোষণাপত্র সই করেন।

ট্রাম্প ঘোষণাপত্র সইয়ের আগ মুহূর্তে বলেন, নথিগুলো কি আনা যাবে? মুহূর্তেই তার সামনে রাখা হয় সবুজ এক ফোল্ডার।

ট্রাম্প কলম তুলে সই করেন, তারপর বলেন, এই মুহূর্তে পৌঁছাতে লেগেছে তিন হাজার বছর—বিশ্বাস করতে পারেন? আর এবার এটা টিকেও থাকবে।

এরপর পর্যায়ক্রমে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানও একই নথিতে সই করেন।

শার্ম আল-শেইখে রিসোর্টে দুই ডজনেরও বেশি বিশ্বের নেতার উপস্থিতিতে ট্রাম্প বলেন, আজ সারা বিশ্বের জন্য একটি অসাধারণ দিন, মধ্যপ্রাচ্যের জন্য তো বটেই। বহুদিন পর অবশেষে আমরা মধ্যপ্রাচ্যে শান্তি পেলাম। আমরা বহু বছর ধরেই এই শান্তি প্রতিষ্ঠা করার কথা শুনে আসছি। কিন্তু সেই শান্তির জায়গায় কখনও পৌঁছানো যাবে এমনটি কেউ ভাবেনি। আর এখন আমরা সেই জায়গায় পৌঁছেছি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech