শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলা‌দেশ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড: ছেলেকে হারিয়ে নিঃস্ব বাবা, শোকে প্রাণ গেল ফুফুর হামে ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছাড়ালো প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মুন্সীগঞ্জে জাল টাকা ছাপানোর সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’ স্লোগান দিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

একই খবর ও ছবি হুবহু ছাপানোর অভিযোগ: ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

  • ১১:০০ এএম, বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
ছবি: বাসস

।।বিকে রিপোর্ট।।
একই ধরনের খবর ও ছবি হুবহু ছাপানোর অভিযোগে ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার ১৪ অক্টোবর ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবিবা মীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার ১৩ অক্টোবর এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসনের জেএম শাখার সহকারী কমিশনার মো. জাকারিয়া হোসেন জানান, গত ১০ ও ১৩ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি দৈনিক পত্রিকার দ্বিতীয় ও তৃতীয় পাতায় একই সংবাদ ও ছবি হুবহু প্রকাশ করা হয়। এমনকি উল্লিখিত সংখ্যা অনুমোদিত ছাপাখানা থেকে ছাপানোও হয়নি।

বিষয়টি নজরে এলে ১৬ এপ্রিল প্রকাশক ও সম্পাদকদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। পরে ২১ এপ্রিল তারা ব্যাখ্যা দিয়ে দাবি করেন, এটি বাহ্যিক ছাপাখানার দায়িত্বহীনতা এবং নিজস্ব মুদ্রণযন্ত্র নষ্ট হওয়ায় সৃষ্ট একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। তবে জেলা প্রশাসন তাদের ব্যাখ্যাকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে।

পরে ১৮ মে জেলা প্রশাসক কার্যালয়ের নির্দেশে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরেজমিন তদন্ত পরিচালনা করেন।

তদন্তে প্রমাণিত হয়, পত্রিকাগুলো অনুমোদিত ছাপাখানা থেকে মুদ্রিত হয়নি। এতে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ এবং বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, গত ৩০ মার্চ এবং ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল প্রকাশিত পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় একই ধরনের প্রতিবেদন ছাপানোয় তাদের শোকজ করা হয়েছিল। পরে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসন এসব পত্রিকার ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত নেয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech