Breaking News:


শিরোনাম :
ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু ১ জুলাই থেকেই নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: আলোচনা ব্যর্থ হলে যুদ্ধের জন্য প্রস্তুত, ইরানের স্পষ্ট বার্তা জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ শাহ আলী (রহ:) মাজারে হামলার ঘটনায় মামলা- জামাতের ১০০-১৫০অজ্ঞাত আসামি, গ্রেফতার ৩

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ফের বাড়ল

  • ০৯:৪৮ পিএম, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয় দফায় বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল। সেই হিসেবে গত ১৫ আগস্ট এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু কমিশনের কার্যক্রম শেষ না হওয়ায় এর আগে দুই দফায় এর মেয়াদ এক মাস করে বাড়ানো হয়। এখন তৃতীয় দফায় কমিশনের মেয়াদ ১৫ দিন বাড়াল সরকার।

ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনকে দায়িত্ব দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে সংস্কারের বিষয়ে রাজনৈতিক ঐকমত্যে এসেছে। শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করার কথা রয়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech