শিরোনাম :
ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩৪ জন, নিখোঁজ ৮ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে – মির্জা ফখরুল কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র ঢাকা ও আশপাশে আকাশ মেঘলা থাকতেপারে,সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এফএও’র মহাপরিচালকের সঙ্গে কৃষি উপদেষ্টার বৈঠক

  • ১০:১০ এএম, শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
জাতিসংঘ খাদ্য ও কৃষির (এফএও) মহাপরিচালক কু ডংইউয়ের সঙ্গে তার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার ১৭ অক্টোবর (স্থানীয় সময়) ইতালির রোমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরামের মতো গুরুত্বপূর্ণ আয়োজন এবং বেশ কয়েকটি সংলাপ ও সেশনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোয় মহাপরিচালককে ধন্যবাদ জানান।

এসময় তিনি বাংলাদেশের কৃষিখাতে এফএও’র অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপদেষ্টা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় কৃষি বিষয়ক গবেষণা, রপ্তানিমুখী কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ, ডিজিটাল কৃষি প্রভৃতি বিষয়ে অধিকতর সহযোগিতার জন্য মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় এফএও-এর মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার আশা প্রকাশ করেন।

বৈঠকে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ দুই পক্ষের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।  সূত্র-ইউএনবি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech