Breaking News:


শিরোনাম :
জাপানে বাংলাদেশ দূতাবাসে বিরোধীদলীয় নেতার মতবিনিময় ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ছাড়লো মার্কিন ডেস্ট্রয়ার ২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা লেবাননে ইসারয়েলি হামলায় নিহত দীপালির মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বাড়তে পারে তাপমাত্রা মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব : বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন

  • ০৯:১৯ পিএম, শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
ছবি: ভিডিও থেকে

।।বিকে রিপোর্ট।।
আমরা যত দ্রুত পারি বিমানবন্দর (এয়ারপোর্ট) চালু করব। কারণ আপনারা জানেন, এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে, যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করবো- বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

শনিবার ১৮ অক্টোবর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে শেষে তিনি এ কথা বলেন। 

শেখ বশির উদ্দিন বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি। বিমানবন্দরের চলমান কার্যক্রমকে কীভাবে আমরা চলমান রাখবো, সে ব্যাপারে পদ্ধতিগতভাবে সবাই এখনই বসছি, বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো।

তিনি বলেন, আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাইছি। যেন আল্লাহতালা আমাদের এই কাজকে সহজ করে দেন। আমরা পুনরায় যত দ্রুত সম্ভব এয়ারপোর্টকে চালু করব। কারণ আপনারা জানেন, এয়ারপোর্টের ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে। আমরা চেষ্টা করছি।

উপদেষ্টা বলেন, আমদানি কার্গোতে শুধুমাত্র দুর্ঘটনাটা ঘটেছে। রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। যখন ইনভেস্টিগেশন করব আপনাদের তথ্য আমলে নিবো। আমাদের কাছে জরুরি হচ্ছে এয়ারপোর্ট চালু করা। এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা। ক্ষতি নিরূপণ করা এবং সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে তদন্ত করা।

শেখ বশির উদ্দিন বলেন, আগুন নেভাতে গিয়ে আমাদের ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনো যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটা দেখছি। আশা করি আপনাদের মাধ্যমে আমি আবার দেশবাসীর কাছে দোয়া চাই।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech